এক নজরে
ওষুধ ভেবেওষুধ ভেবে কীটনাশক পান করে মামুন সরদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মামুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাহের মণ্ডলের পাড়া গ্রামের মুসা সরদারের ছেলে। শুক্রবার রাতে খাবার খেয়ে অসুস্থ শরীরের জন্য চিকিৎসকের দেওয়া সিরাপ পান করতে গিয়ে ভুলে ঘরে রাখা কীটনাশক পান করেন মামুন। পরিবারের সদস্যরা রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শনিবার ভোরে তিনি মারা যান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি বখাটের কারাদণ্ডগোপালগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শের আলী (৩০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম এ সাজা দেন। শের আলীর বাড়ি শহরের বটতলায়। গোপালগঞ্জ প্রতিনিধি ফুলকোর্ট রেফারেন্সনাটোর জজকোর্টের আইনজীবী নওয়াজেশ উদ্দিন মৃধার মৃত্যুতে স্থানীয় আইনজীবীরা গতকাল সোমবার পূর্ণদিবস কর্মবিরতি (ফুলকোর্ট রেফারেন্স) পালন করেছেন। বেলা সাড়ে ১১টায় জেলা জজের এজলাসে সব বিচারক ও আইনজীবীরা শোকসভায় মিলিত হন। জেলা জজ জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। নওয়াজেশ উদ্দিন গতকাল ভোরে মৃত্যুবরণ করেন। নাটোর প্রতিনিধি ছাত্রলীগের সম্মেলনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন রোববার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সমেঞ্চলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান সরকার। পরে আবু সাঈদ খানকে সভাপতি ও রামকৃষ্ণ দাসকে সাধারণ সম্পাদক করে ঘুড়কা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি