এক নজরে
অধ্যক্ষ নেই অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ১ মার্চ মো. আবদুল মতিন অবসরে গেলে পদটি শূন্য হয়। উপাধ্যক্ষ আবু জাফর সালেহ আহমদ খন্দকার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় প্রশাসনিক কার্যক্রমসহ একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই কলেজের দুটি শাখা রয়েছে। শহরের কান্দিরপাড়ে উচ্চ মাধ্যমিক ও এর দেড় কিলোমিটার পশ্চিমে ধর্মপুর এলাকায় স্নাতক ও স্নাতকোত্তর শাখা। বর্তমানে এ কলেজে ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লানতুন কমিটিদীর্ঘ সাত বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গত বুধবার রাতে ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে ওমর ফারুক ও রাশেদ আহম্মেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মুহাইমিনুল ইসলাম, সহসভাপতি ইফতেখার আহমেদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের। এর আগে গত রোববার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিধুকুরঝাড়ী মেলাদিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নে মাসব্যাপী ঐতিহাসিক ধুকুরঝাড়ী মেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। ৫৮তম বছরে ওই মেলার উদ্বধোন করেন স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আজাদুর রহমান। ইউএনও মেলায় জুয়া খেলা, যাত্রা ও ভ্যারাইটি শোর নামে কোনো প্রকার অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি আইয়ুব আলী শাহ্। দিনাজপুর অফিস