এক নজরে
পুকুরের মাছ নিধনরংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজ পুকুরে গত শুক্রবার মধ্যরাতে বিষ ঢেলে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। মাছগুলো ভেসে উঠলে প্রথমে বিষয়টি টের পান পুকুরের পাহারাদার ইলিয়াস। পুকুরের মালিক বাপ্পী চক্রবর্তী জানান, গত বছর তিনি পাঁচ বছরের জন্য পুকুরটি ইজারা নিয়ে মাছের চাষ শুরু করেন। সকালে ছোট-বড় পোনাসহ দেড়-দুই কেজি ওজনের মাছ ভাসতে থাকে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিচেয়ারম্যান বরখাস্তবিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারী বেগম স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক বরখাস্তের এই আদেশ দেওয়া হয়। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, দীর্ঘদিন ধরে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। সদস্যদের মধ্যে একজনকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে। গোপালগঞ্জ প্রতিনিধিসংযোগ বিচ্ছিন্নময়মনসিংহের নান্দাইল পৌর শহরের বিটিসিএলের সংযোগ এক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন রয়েছে। ফলে অফিস-আদালত, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানসহ কয়েক শ গ্রাহক বিড়ম্বনায় পড়েছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সম্প্রসারণ ও নির্মাণকাজের নান্দাইল পৌর শহর অংশে কাজ শুরু করার সময় বিটিসিএলের ভূগর্ভস্থ মোটা তার কাটা পড়ে। এতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কের এই অংশের কাজ শেষ না হলে সংযোগ চালু করা যাবে না বলে জানিয়েছেন বিটিসিএলের কর্মকর্তারা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি