এক নজরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিং স্টেশনে ডাকাতিরংপুরের বদরগঞ্জ পৌর শহরের শাহ ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে সাত-আটজন ডাকাত এসে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মমদেল ও তিনজন নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রেখে ক্যাশ বাক্স থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গতকাল সকালে বদরগঞ্জ থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি