এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কলের লাঙলের (পাওয়ার টিলার) ফ্যানের সঙ্গে কাপড় জড়িয়ে শেফালি খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার চৌকিবাড়ি গ্রামে ধান ওড়ানোর সময় (বাতাস দিয়ে পরিষ্কার করা) এ দুর্ঘটনা ঘটে। শেফালি ওই গ্রামের আমির হোসেনের স্ত্রী। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধুনট (বগুড়া) প্রতিনিধি