এক নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেকপুর ইউপি চেয়ারম্যান এম ইদ্রিস আলী সাকিদারকে ছুরিকাঘাত করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুজ্জামান ওরফে সজীব তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মাঝিড়া বাজারের সামনে এ ঘটনা ঘটে। ইদ্রিস আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।