এক নেত্রী উন্নয়ন করেন, আরেকজন ধ্বংসের চক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এক নেত্রী দেশের উন্নয়ন করেন, আরেক নেত্রী দেশ ধ্বংস করার চক্রান্ত করেন। আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান?’ গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকার তৃণমূল থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আগামী ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।