এক পক্ষের মতবিনিময়, অন্য পক্ষের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিএনপির এক পক্ষের মতবিনিময় সভা ও অন্য পক্ষের বিক্ষোভ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কমিটি নিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা সভাপতি আবদুল মান্নানের সমর্থকেরা শুরগঞ্জ দলীয় কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করার কথা থাকলেও করেননি। তাঁরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করেন। এ সময় নেতারা নবাবগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিতে কাল সোমবার সকালে আনন্দ মিছিলের প্রস্তুতির কথা সাংবাদিকদের জানান।
এদিকে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া অবৈধ ছিল দাবি করে দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের সমর্থক নেতা-কর্মীরা। তাঁরা কাল সোমবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন।