এক পক্ষের হরতাল অপর পক্ষের প্রতিহতের ঘোষণা
খাগড়াছড়ি জেলা বিএনপির এক পক্ষের ডাকা কাল শনিবারের আধা বেলা হরতাল অপর পক্ষ প্রতিহতের ঘোষণা দিয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সমেঞ্চলন ডেকে সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বাধীন অপর পক্ষ সে হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মণীন্দ্র লাল ত্রিপুরা, আমীন শরীফ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, মংসুথোয়াই চৌধুরী প্রমুখ। বিপ্লব ও সংহতি দিবস পালনে বাধা দেওয়ার প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন খাগড়াছড়ি বিএনপির একটি অংশ আজ শনিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয়।
সংবাদ সমেঞ্চলনে বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলায় বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে এক পক্ষ উঠেপড়ে লেগেছে। তাদের হরতাল প্রতিহত করা হবে।