প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস ভাড়া চাওয়ার কারণে ছাত্রলীগের কর্মীরা এক পরিবহন-শ্রমিককে মারধর করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রামপুরা থেকে আজমেরী পরিবহনে কয়েকজন ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। টিকিট না কেটে বাসে ওঠায় পরিবহন-শ্রমিক মানিক মিয়ার সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। বাসটি বাহাদুরশাহ পার্ক এলাকায় পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা মানিককে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের পেছনে নিয়ে মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।