এক পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় লালমনিরহাটে শ্লীলতাহানির শিকার এক নারীর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ওই ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও দিয়েছেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক , লালমনিরহাটের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশে আরও বলা হয়, শ্লীলতাহানির ঘটনা এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহ তদন্ত করে ৬ এপ্রিলের মধ্যে আইজিপি ও লালমনিরহাটের পুলিশ সুপারকে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।