এক পরিবারের তিনজন অচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালীর গোপালপুর গ্রামে গত শুক্রবার রাতে খাবার খেয়ে এক পরিবারের তিনজন অচেতন হয়ে পড়েন। তাঁদের গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রিয়াংশু মাঝি, তাঁর ছেলে পরিমল মাঝি, ছেলের বউ দত্তের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী মিত্র। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, চেতনানাশক পদার্থ কেউ খাবারের সঙ্গে মিশিয়ে রাখতে পারে। ওই খাবার খেয়ে তাঁরা অচেতন হয়ে পড়েন।