রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দক্ষিণ কুতুবখালীর বাসিন্দা লাল মিয়া ও তাঁর লোকজন বসতবাড়ির জমিজমার বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ আলী (৪৫), তাঁর স্ত্রী নাজমা বেগম (২৫) এবং তাঁদের ছেলে রাজুকে (১২) লাঠিসোটা ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায়। পরে রাতে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ছুরিকাঘাতে আহত: এক অটোরিকশাচালক ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক ফিরোজকে রায়েরবাগে তাঁর বোনের বাসার সামনে নামিয়ে দেন। এ সময় ফিরোজের বোন রোকেয়া আক্তার ফিরোজকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকেরা বলেছেন, রোকেয়া বেগম হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি। ফিরোজ একটি বৈদ্যুতিক দোকানের কর্মচারী।