এক পরিবারের পাঁচজন হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় শেফালী বেগম (৩৮) নিহতসহ তাঁর পরিবারের চারজন আহত হন। গতকাল সোমবার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।