এক পরিবারের পাঁচজনের মৃত্যুবার্ষিকী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান নীলফামারী জেলার সৈয়দপুরে রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালের ১৫ এপ্রিল এক পরিবারের নিহত পাঁচ সদস্যের ৪০তম মৃত্যুবার্ষিকী কাল শুক্রবার। এ উপলক্ষে কোরআনখানি ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। শহীদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ওই দিন বেলা ১১টায় পাকিস্তানি বাহিনী ও বিহারিরা হামলা চালিয়ে ফজলুর রহমান, হোসনে আক্তার, মোস্তাফিজুর রহমান, হাসিনুর রহমান ও আজিজুর রহমানকে হত্যা করে। বিজ্ঞপ্তি।