এক পরীক্ষার্থীর দায়িত্বে ১০ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে গতকাল বুধবার ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) কোর্সের গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। কেন্দ্রটিতে দায়িত্ব পালন করেন পুলিশের দুই সদস্যসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী।
পরীক্ষাকেন্দ্রের শিক্ষক-কর্মকর্তারা বলেন, গতকাল কেন্দ্রটিতে একমাত্র পরীক্ষার্থী ছিলেন জেমি আক্তার। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি, পরীক্ষা কমিটির তিনজন সদস্য, একজন কক্ষ পরিদর্শক, পুলিশের দুই সদস্য, একজন পিয়ন ও একজন আয়া।