এক পশলা বৃষ্টিতে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ ঝোড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। গতকাল শুক্রবারের এ বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা অনেকখানি হ্রাস পেয়েছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে বাতাস বইছিল। বেলা সাড়ে ১১টার দিকে ঝোড়ো হাওয়াসহ আকাশ কালো করে বৃষ্টি নামে। তবে হালকা বৃষ্টিপাতের স্থায়িত্ব ছিল কয়েক মিনিট। ঝোড়ো হাওয়ায় নগরে বেশ কিছু গাছের ডালপালা ভেঙে পড়ে। বৃষ্টি শুরু হলে অনেককে রাস্তায় নেমে ভিজতে দেখা গেছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মাত্র চার মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত করা হয়েছে। তবে এতেই দিনের তাপমাত্রা এক ডিগ্রির বেশি নেমে আসে। সেই সঙ্গে জনমনেও স্বস্তি নেমে আসে।