এক প্রার্থীর পক্ষে ভোট চাইলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমকে গত শুক্রবার সিরাজগঞ্জের কাজীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে দলীয়ভাবে পরিচয় করে দিয়ে তাঁর পক্ষে ভোট চান। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে প্রার্থীকে জনসমক্ষে পরিচয় ও ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অপর প্রার্থী আবুল কালাম আজাদ।
জানা গেছে, উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ওই সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি মোহামঞ্চদ নাসিম বক্তব্য শেষে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজামেঞ্চল হক সরকারকে উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করে দেন। একইসঙ্গে তাঁকে ভোট দেওয়ার জন্য হাত উঁচিয়ে অঙ্গীকার করান। এ ঘটনার পর নির্বাচনের আচরণবিধি লংঘনের অভিযোগ করেন আবুল কালাম আজাদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ।
তবে আবুল কালাম আজাদ জানান, সরকারের একজন মন্ত্রী হয়ে মোহামঞ্চদ নাসিম দলীয়ভাবে একজন উপজেলা চেয়ারম্যানকে জনসভায় এভাবে পরিচয় করিয়ে দেওয়া ও তাঁর পক্ষে ভোট চাইতে পারেন না। এটি অবশ্যই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের শামিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থীর জনসভা করার নিয়ম নেই। এ ছাড়া প্রতীক বরাদ্দ হলে ঘরোয়াভাবে সভা করতে পারে। প্রকাশ্যে কোনো জনসভা করার নিয়ম নেই। করলে এটি অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে।