এক বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পৌরসভার বর্তমান পরিষদের সদস্যদের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার বিকেল শহীদ দৌলত বিশ্বাস চত্বরে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা স্থানীয় সরকারের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, নাগরিক সমাজের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, সাংবাদিক শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, বণিক সমাজের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির প্রমুখ। পরে সন্ধ্যায় একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর (যশোর) প্রতিনিধি