প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে গতকাল শুক্রবার বিনা খরচে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।ভোলার উকিলপাড়ায় ২০১০ সালের ২২ এপ্রিল এ দাতব্য হাসপাতালটি নির্মাণ করে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ‘গত এক বছরে এ হাসপাতালে ২৫ হাজার গরিব-দুঃখী রোগী বিনা খরচে চিকিৎসা পেয়েছেন। ১৪ শ রোগীর চোখে অস্ত্রোপচার করে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে।’