এক বছরে বিএসএফের হাতে আটক ২০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বছরে পশ্চিমবঙ্গের বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে এক হাজার ৯৩৯ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মুখপাত্র ভি এন পরাশ এ তথ্য জানান।১ ডিসেম্বর ছিল বিএসএফের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ভি এন পরাশ এক বিবৃতিতে জানান, পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গত এক বছরে এক হাজার ৯৩৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বিএসএফ ৭৪৯ কেজি ২৩০ গ্রাম মাদক, ২৪৪ কেজি ৮১০ গ্রাম সোনা, এক লাখ ৩৯ হাজার ৩৭০ বোতল ফেনসিডিল এবং ৬০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ছাড়া ৯২ হাজার ৬৯৬টি গবাদিপশু আটক করা হয়েছে, যার দাম ৩৬ কোটি ৭২ লাখ ২৬ হাজার ৯৭৫ রুপি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে কর্মরত বিএসএফের জওয়ানেরা বাংলাদেশের নিরাপত্তারক্ষী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।