এক বছরেও তদন্ত প্রতিবেদন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার এক বছর পেরিয়ে গেলেও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনো দেয়নি সিআইডি। তবে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা অপর মামলার তদন্ত প্রতিবেদনে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেটিও পুনঃ তদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অগ্রগতি নিয়ে সাংসদ আফাজ উদ্দিন আহমেদ প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। কুষ্টিয়ার (দৌলতপুর) জেনারেল রেজিস্ট্রার কার্যালয় (জিআরও) সূত্রে জানা যায়, গত ৩ মে যশোর সিআইডি পুলিশের পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আলী আজম এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত পুনঃ তদন্তের জন্য ১৬ অক্টোবর মামলাটি দৌলতপুর থানায় পাঠান। আজ ১৩ নভেম্বর পুনঃ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। গত বছরের ১৩ নভেম্বর রাত আটটার দিকে সাংসদ আফাজ উদ্দিনের বাড়ির বৈঠকখানায় বোমা বিস্ফোরণে এক শিক্ষকসহ তিনজন নিহত হন। এ সময় সাংসদ অল্পের জন্য বেঁচে যান।