প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া থেকে ১১ টুকরো লাশ উদ্ধারের ঘটনার এক বছরেও পুলিশ লাশের পরিচয় উদ্ঘাটন করতে পারেনি। পুলিশ বলছে, লাশের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও গত ৭ মাসে রিপোর্ট পাওয়া যায়নি। তাই তদন্তকাজে অগ্রগতি হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আতিয়ার রহমান জানান, গত বছরের ২৯ এপ্রিল ১১ টুকরো লাশ উদ্ধারের ঘটনার কয়েক দিন পর নরসিংদীর নরেন্দ্রপুর এলাকার মাসুদা বেগম লাশটি তাঁর স্বামী সিরাজুল ইসলামের বলে দাবি করেন।