এক বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় গাঁজা সেবন ও বহনের দায়ে আরিফ আহমেদ নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। আরিফের বাড়ি উপজেলার দুর্গাপুর কান্দাপাড়ায়। পুলিশ জানায়, গত বুধবার রাতে মাদকাসক্ত আরিফ আহমেদকে দুর্গাপুর কান্দাপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত গাঁজা সেবন ও বহনের দায়ে তাঁকে এ সাজা দেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি