এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে দুলাল হোসেন মৃধা (৪৪) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দুপুরে উপজেলার আলতাদীঘি সীমান্ত থেকে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।
দুলাল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বতপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিন মৃধার ছেলে। তিনি মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়ি ধামইরহাটের খয়েরবাড়ি গ্রামে বেড়াতে যান।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আলী রেজা বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।