প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চার মাস আগে এক বাংলাদেশি গাড়িচালকের হাতে খুন হন আরেক বাংলাদেশি। দুবাইয়ের ফৌজদারি আদালত জানিয়েছেন, গত ২২ নভেম্বর একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছুরি দিয়ে আঘাত করার আগে ওই চালক নিহত ব্যক্তিকে তাড়া করেছিলেন। আদালতে সাক্ষীরা জানিয়েছেন, কর্মক্ষেত্রের কিছু বিষয় নিয়ে ৩৮ বছর বয়সী ওই চালকের সঙ্গে নিহত ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এর জেরেই তাঁরা হাতাহাতি শুরু করেন। নিহত ব্যক্তির হাতে ছিল একটি কাঠের তক্তা এবং ওই চালকের হাতে ছিল একটি লোহার রড। পরে চালক রান্নাঘর থেকে ছুরি নিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করে পালিয়ে যান। দ্য ন্যাশনাল