এক বাড়িতে ৩৫ সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার একটি পুরোনো বাড়ি থেকে গোখরাসহ ৩৫টি সাপ ধরা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মনিপুর গ্রামে থেকে সাপগুলো ধরেন সাপুড়ে মো. আবুল কালাম আজাদ। এলাকাবাসী জানান, মনিপুর গ্রামের সাহেববাড়ীর আবদুর রশিদের স্ত্রী রোশনারা বেগমকে (৬০) গত বুধবার ওই বাড়ির কাছে সাপে কাটে। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে জেলার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া হাঁড়িখোলা গ্রামের সাপুড়ে আবুল কালাম আজাদকে ডেকে আনা হয়। গতকাল তিনি দুটি গোখরা ও একটি বড় দাঁড়াশ এবং ৩২টি সাপের বাচ্চা ধরেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|