এক বাড়ির চার প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক বাড়ির চার প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। তাঁরা হলেন কাউন্সিলর পদপ্রার্থী মো. ওমর খান ও নাজমুল হাসান খান এবং সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী নাছিমা বেগম ও জাকিয়া জান্নাত। তাঁরা ঠাকুরচর গ্রামের খান বাড়ির বাসিন্দা। চারজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। ওমর ও নাজমুল পরস্পর চাচাতো ভাই। এঁদের ভাবি নাছিমা ও জাকিয়া।