এক বাড়িতে ২৩টি গোখরা সাপ ও ৩২টি ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে একটি বাড়ির দুটি ঘর থেকে ৩২টি ডিমসহ ২৩টি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার কচুয়া গ্রামের শামসুল আলমের বাড়িতে ওই সাপ ও সাপের ডিম পাওয়া যায়।

শামসুল আলমের ছোট ভাই শাহাদত হোসেন বলেন, প্রথমে রান্নাঘরে রাখা লাকড়ির স্তূপের নিচ থেকে একটি সাপ বেরিয়ে আসে। তখন সবাই মিলে চার হাত লম্বা সাপটি মেরে ফেলে। পরে ওই ঘর খুঁড়ে আরও ১৫টি সাপ পাওয়া যায়। তবে সেগুলোও মেরে ফেলা হয়। পরে একই দিনে শোবার ঘরে সাপের খোলস পাওয়া গেলে সাপুড়ে ডেকে এনে মেঝে খুঁড়ে আরও ৮টি সাপ ও ৩২টি সাপের ডিম উদ্ধার করা হয়। সাপুড়ে ওই ৮টি সাপ ও ৩২টি ডিম বাক্সে ভরে নিয়ে যান।

শাহাদাত হোসেন গতকাল সোমবার আরও বলেন, দুটি ঘরে এতগুলো সাপ পাওয়া যাওয়ায় গত রোববার রাতে বাড়ির কেউ ঘুমাতে পারেনি। ওই বাড়িসহ পুরো পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।