এক বিঘা জমির চা-গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাগানের চা-গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের প্রেম চরণজোত গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলামের দাবি, ওই গ্রামে জমিসংক্রান্ত বিরোধে এক পক্ষের সাক্ষী হওয়ায় অপর পক্ষ এ কাজ করেছে। তিনি এ ঘটনায় তেঁতুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মানিক, লিটন ও আলমগীরের সঙ্গে কলোনিপাড়া গ্রামের ওমরের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ নিয়ে দায়ের করা মামলায় ওমরের পক্ষে সাক্ষী হন চা-চাষি নজরুল ইসলাম। এরপর মানিক, লিটন ও আলমগীর তাঁকে হুমকি দেন। ওই ব্যক্তিরা গত সোমবার রাতে নজরুলের এক বিঘা জমিতে রোপণ করা চা-গাছ কেটে দেন, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা।তেঁতুলিয়া থানার ওসি মো. মোসাব্বেরুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’