এক বিষয়ে জিপিএ-৫ বঞ্চিতদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের কারণে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া থেকে বঞ্চিত সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ওই বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিম্নচাপজনিত বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস উপেক্ষা করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের সময় ব্যানারে লেখা ছিল, ‘এ বছর এসএসসি পরীক্ষায় একটি বিষয়ের খাতা সঠিকভাবে মূল্যায়ন না করায় সব বিষয়ে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে ফরিদপুরের দুই শতাধিক শিক্ষার্থী। এ ঘটনার তদন্ত ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে আকুল আবেদন জানিয়ে আমাদের মানববন্ধন।’
সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী মিত্র ও আসিয়া আনজুম ফোয়ারা জানায়, তারা প্রতিটা বিষয়ে জিপিএ-৫ পেলেও অপেক্ষাকৃত সহজ বিষয় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’-এ জিপিএ-৫ না পাওয়ায় তারা সব বিষয়ে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।