এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে অকৃতকার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের বছর এসএসসিতে হিসাববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার ওই বিষয়ে পরীক্ষা দিয়েছিল বরগুনার আমতলী একে পাইলট হাইস্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র মো. সাইফুল ইসলাম (রোল-৪৩৪০৮৯)। বরিশাল বোর্ডের অধীনে অনিয়মিত এই পরীক্ষার্থীর অনলাইনে প্রকাশিত ফলে হিসাববিজ্ঞান ও ব্যবসায় পরিচিতি বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।সাইফুল জানায়, গত বছর সে কেবল হিসাববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছিল। ব্যবসায় পরিচিতিসহ অন্য বিষয়গুলোতে পাস করে ও এবারের এসএসসি পরীক্ষায় ওই বিষয়ে পরীক্ষা দিয়েছিল। আমতলী একে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রশিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফলাফল ঘোষণায় হয়তো এমন ভুল হয়েছে। আমি বোর্ডে যোগাযোগ করছি।’