এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ স্বরে দোকানে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে রংপুর নগরে রিয়াজুল ইসলাম নামে (৪০) এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে নগরের দর্শনা পানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল পানবাড়ি গ্রামের আজম খানের ছেলে। ওই গ্রামে দুই ভাইয়ের পাশাপাশি দুটি মুদি দোকান রয়েছে। ছোট ভাই রিয়াজুলের দোকানে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছিল। রাতে বড় ভাই আমজাদ হোসেন উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করেন ছোট ভাই রিয়াজুলকে। কিন্তু রিয়াজুল গান বাজাতে থাকেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আমজাদের শ্বশুরপক্ষের লোকজন রিয়াজুলকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।