এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে উপর্যুপরি ইটের আঘাতে জমির হোসেন জামিল (২৫) নামের এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় এ ঘটনায় ওই গ্রামের আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে।গ্রামবাসী সূত্র জানায়, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ফজলুল প্রবাসী ছেলেদের পাঠানো টাকায় বাড়ির রাস্তা নির্মাণ করতে গতকাল সকাল নয়টায় মাটি উত্তোলন করতে গেলে প্রতিবেশী একটি পক্ষের সঙ্গে বচসা হয়। এর পরও ফজলুল হক তাঁর ছোট ছেলে জামিল ও আত্মীয়স্বজন নিয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ অব্যাহত রাখেন। বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা ওই রাস্তা থেকে ইট ছুড়ে মেরে কাজে ব্যাঘাত ঘটায়। এতে উভয় পক্ষ মারমুখী হলে একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জামিলকে ধরে নিয়ে ইট দিয়ে উপর্যুপরি বুকে আঘাত করে পালিয়ে যায়।