এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের পটিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুক্রবার রাত ১২টায় ঢাকাগামী শ্যামলী চেয়ার কোচ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের একটি দল অভিযান চালিয়ে ৪০০ ইয়াবা টেবলেটসহ মুরাদ হোসেন প্রকাশ মনজুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মুরাদ হোসেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও বেড়া উপজেলার নূরুল ইসলামের ছেলে।