এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার মোবারকপুর গ্রামে গতকাল বুধবার সকালে ইলিয়াস হোসেন মোল্লা (৪২) নামের এক ইটভাটার শ্রমিককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। ইলিয়াস ওই গ্রামের আবদুল হক মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সময়ে স্থানীয় নহাটা ইউপির চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে পরাজিত প্রার্থী আলী মিয়ার সমর্থকদের বিরোধ চলে আসছিল। ইলিয়াস মোস্তফা কামালের সমর্থক। গতকাল সকাল পৌনে ১০টার দিকে ইলিয়াস বাড়ি থেকে ইটভাটায় কাজের জন্য যাচ্ছিলেন। পথে বাড়ির অদূরে প্রতিপক্ষের পাঁচ-ছয়জন তাঁকে কুপিয়ে হত্যা করে।এ ব্যাপারে আলী মিয়ার মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি। মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বুধবার বিকেলে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।