এক ব্যক্তিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। তাঁর নাম আবদুল কদ্দুছ ওরফে ধীরু (৩৬)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর সমঞ্চানপুর (ভরাউট) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাউট গ্রামের মনোরঞ্জনের ছেলে আবদুল কদ্দুছকে বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে বাড়ির কাছে এক হাওরে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, নিহত ব্যক্তির বুক ও পিঠে গুলি বিদ্ধ হয়েছে। স্থানীয় সিকন্দরপুর গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।