এক ব্যক্তিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে আবুল হোসেন হাওলাদার নামের এক পরিযায়ী পাখি বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া আবুল হোসেন হাওলাদারের কাছ থেকে ১৪টি পরিযায়ী পাখি উদ্ধার করে ছেড়ে দেন আদালত। বাগেরহাট কালেক্টরেটের নির্বাহী হাকিম মুশতানজিদা পারভীনের নেতৃত্বে গতকাল দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। দেপাড়া গ্রামের আবুল হোসেন আদালতকে বলেন, তিনি না বুঝে পাখিগুলো বিক্রির উদ্দেশে কিনে আনেন। ভবিষ্যতে তিনি আর এ ধরনের কাজ করবেন না। পরে তাঁকে লঘু শাস্তি দেন আদালত।