এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে কাজী নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে বাউফল পৌরসভার রিকশাস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে বলে নজরুল অভিযোগ করেছেন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পটুয়াখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী কর্মকর্তা।