এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার বিকেলে জেলা শহরের বিশ্বাস বেতকা এলাকায় এ ঘটনা ঘটে।টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, বিকেলে বিশ্বাস বেতকা মুন্সিপাড়া এলাকার দেলোয়ার হোসেন সুপারিবাগান সড়কের সৃষ্টি একাডেমিক স্কুলের পেছনে দুই তরুণের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে সাত-আটজন সন্ত্রাসী সেখানে গিয়ে তাঁদের পেটানো শুরু করে। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় আশপাশের কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দেলোয়ারের আত্মীয়স্বজনও সেখানে যান। তাঁরা দেলোয়ারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।