এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে আনছার আলী (৬৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ পলাশবাড়ী গ্রামের ধর্মকান্ত রায় নামের একজন কৃষক পল্লী বিদ্যুতের সংযোগ থেকে খোলা তামার তার দিয়ে বিদ্যুৎ নিয়ে সেচপাম্প বসান। এই বৈদ্যুতিক তার আনছার আলীর বাড়ির শজনেগাছের ওপর দিয়ে গেছে। গতকাল আনছার শজনেগাছে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

দিনাজপুর অফিস