এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সংঘর্ষে আহত মো. হানিফ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হানিফের বাড়ি টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে হানিফের চাচাতো ভাই জামাল হোসেন ও লিটন তাঁকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাতে তিনি মারা যান। এ ঘটনায় হানিফের ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে ওই দুজনকে আসামি করে একটি মামলা করছেন।