এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার বগাজান গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্টে আকরাম খান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে বগাজান গ্রামের আকরাম বাড়ির পাশের একটি গাছের ডাল কাটতে যান। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।