এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাদ্রাসাপাড়ায় গতকাল রোববার বিকেলে আকতার হোসেন চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি মৌমাছির কামড়ে মারা গেছেন। তিনি দৈনিক পত্রালাপ-এর উপজেলা প্রতিনিধি আল মামুন চৌধুরীর বড় ভাই। আল মামুন চৌধুরী বলেন, বিকেল চারটার দিকে মাদ্রাসাপাড়ায় বাড়ির পাশের আমবাগানে বসে ছিলেন আকতার হোসেন চৌধুরী। এ সময় গাছের ডালে থাকা চাকের কয়েকটি মৌমাছি তাঁকে কামড় দেয়। এতে তিনি অচেতন হয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।