এক ব্যক্তির লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিকুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে স্ত্রী জলি বেগম (৩২) ঘটনাস্থলেই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে দাম্পত্য কলহের জের ধরে গতকাল সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানান, মুন্সিপাড়া গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে জলি বেগমের দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকাল আটটার দিকে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির একপর্যায়ে শফিকুল কাঠের লাঠি দিয়ে জলির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এলাকাবাসী শফিকুল ইসলামকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও তাঁকে থানায় নিয়ে যায়।