এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মফিজ (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রামপুর ইউনিয়নের সাকোয়া নদী তীরবর্তী গুলালেরডাঙ্গা এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মফিজের বাড়ি উপজেলার রামপুর ইউনিয়নের শিঙ্গিমারী কাজীপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ওই স্থানে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পার্বতীপুর থানার ওসি শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।