এক ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে আরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তির দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আরশাদ একই ইউনিয়নের বাড়িয়ল গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে শালথি গ্রামে পৌঁছার পর সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পথরোধ করে তাঁকে কুপিয়ে আহত করে। তারা আরশাদের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি।’