এক ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পাচার হওয়া ৬৭৩ গ্রাম সোনাসহ সরণ লাল (৪৫) নামের ভারতের এক নাগরিককে গতকাল শুক্রবার আটক করা হয়েছে৷ পেট্রাপোল সীমান্ত থেকে তাঁকে আটক করে ভারতের শুল্ক পুলিশ৷ তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়৷ বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বেনাপোল কাস্টমস থেকে ব্যাগ তল্লাশির পরে সরণ সীমান্ত অতিক্রম করেন। পুলিশের কাজ শুধু পাসপোর্ট চেক করা।