প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী শারমিন আক্তার শিউলি একটি ভোটও পাননি। নির্বাচনের দিন বুধবার রাতে নিয়ন্ত্রণকক্ষ থেকে ফল ঘোষণার সময় এ তথ্য পাওয়া যায়। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে শারমিন আক্তারের স্বামী মুরাদ আহমদও ছিলেন। শারমিন শূন্য হাতে ফিরলেও মুরাদ ২৫২ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান কাউন্সিলর সামছুল ইসলাম।