এক ভোটে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান মাত্র একটি। গতকাল বুধবার সকাল নয়টায় ধরমপাশা উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটার ছিলেন ৬৭ জন। দুপুর সোয়া ১২টার মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়ে যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, নির্বাচনে শামীম আহমেদ মুরাদ (তালা) ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী জুবায়ের পাশা হিমু (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৩৩ ভোট। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি